August 9, 2026, 7:28 am

ঠাকুরগাঁওয়ে রেশম কারখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে রেশম কারখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা

মোঃ আল-আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও রেশম কারখানা উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার( ২২ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন (মোবাইল কলের মাধ্যমে) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উপ সচিব মো: আব্দুল হাকিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম,জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন,
ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব বাবলুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রেশম কারাখানার ঠাকুরগাঁও জোনাল কার্যালয়ের সহকারী পরিচালক সুলতান আলী,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী এস.এম রাজা প্রমুখ।

রেশম কারাখানাটি লীজ হিসেবে ৫ বছরের জন্য ব্যক্তিখাতে প্রদান করা হবে বলে জানানো হয়। তবে স্থানীয় আগ্রহী লীজ গ্রহনকারীগণ সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছরের জন্য করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com