August 9, 2026, 7:32 am
মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মুজিব শতবর্ষ উপলক্ষে দিদারুল আলম টিপু প্রদত্ত ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংমহল একতা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে ফাইনাল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আনাছের সঞ্চালনায় আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
বক্তব্যে তিনি মাদক ও সহিংসতামুক্ত যুবসমাজ গড়তে রংমহল এলাকায় যুগান্তকারী একটি সংগঠন প্রতিষ্ঠা করায় শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরই সাথে সংগঠনটি আরও উন্নত করতে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) তৌফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানবির হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি মোক্তার আহমেদ চৌধুরী, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্মকর্তা মাজহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কলিম উল্লাহ কলি ও হাসানুল ইসলাম আদর প্রমূখ।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেটমিন্টন টুর্ণামেন্টটি পরিচালনা করেন মোঃ ইমরান ও আরিফ। খেলার চুড়ান্ত ফলাফলে চ্যাম্পিয়ন বিজয় লাভ করেছে মেহেদী লাইব্রেরির দল নতুন পাড়া ও রানার্সআপ হয়েছে নতুনপাড়া ব্যাটমিন্টন ক্লাব। সবশেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।