August 9, 2026, 8:38 am

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে টৈটং ইউনিয়ন আ’লীগের মতবিনিময় সভা

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে টৈটং ইউনিয়ন আ’লীগের মতবিনিময় সভা

রিয়াজ উদ্দিন, পেকুয়া

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউপিতে আসন্ন ১১ এপ্রিল নৌকার মনোনীত প্রার্থী টৈটং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীকে বিজয়ী করতে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) প্রার্থীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী।

সাবেক ছাত্র নেতা শ্রাবণ তালুকদার মানিকের পরিচালনায় উক্ত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন টৈটং ইউপির নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, রাজাখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর, উপজেলা আ’লীগ নেতা কবির আহমদ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক।

এসময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু যাচাই বাছাই করে বর্তমান নৌকার চেয়ারম্যান জাহেদুল ইসলামকে পুন:রায় নৌকার নমিনেশন দিয়েছেন। জাহেদকে বলতে চাই আ’লীগ ঘরণার সবাইকে সাথে নিয়ে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকাকে হারানোর চেষ্টা করলে তারা সফল হবেনা কারণ এমপি মহোদয় পেকুয়ার আ’লীগকে ঐক্যবদ্ধ করেছেন। ইনশাল্লাহ আগামী ১১ এপ্রিল নৌকার বিপুল বিজয়ে আপনারা টৈটংবাসী এক হয়ে কাজ করবেন।

এসময় নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com