August 9, 2026, 7:33 am
ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি ::
আনোয়ারা উপজেলা মধ্যম গুয়াপঞ্চক আমুরপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে ১ম বারের মত নাইট শর্টশিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় ৭টায় মধ্যম গুয়াপঞ্চক আমুরপাড়া সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।উক্ত উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাবু অনুপম চক্রবর্তী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফোরকান,মোহাম্মদ আবচার,মোহাম্মদ রাশেদ রিভেল,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবদুল মান্নান,মহিলা ইউপি সদস্য বজলু আকতার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোসলেম উদ্দীন,যুবলীগ নেতা মোঃ মোক্তার,সোলায়মান, ছাত্রলীগ নেতা মোঃ ইলিয়াস,মোঃ মাসুদ,মিটন, সম্রাট,টুর্ণামেন্টের পরিচালক খেলার পরিচালক মোঃ আবদুর রহিম, মোঃমহিউদ্দীন,মোঃ আসিফ,নঈম, কাইয়ুম ও আশিক।