August 9, 2026, 7:33 am
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :
আসন্ন ১১ এপ্রিল নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসরণে চকরিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম দাখিল করেন নাগরিক কমিটির ব্যানারে মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী বিশিষ্ঠ সমাজ সেবক ও দানবীর, তরুণ জননেতা জিয়াবুল হক।
বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের কাছে স্বাস্থ্যবিধি ও আচরণ বিধি মেনে এলাকার প্রবীণ মুরব্বীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন জিয়াবুল হক।
মনোনয়ন ফরম দাখিলের সময় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী বড় ভাই কাজল, মিরাক্কেল তারকা আরমানসহ এলাকার মুরব্বী, আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্কী ও বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় ব্যক্তিবর্গ।
স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জিয়াবুল হক মনোনয়ন ফরম দাখিলের পরবর্তী এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আগামী ১১ এপ্রিল পৌরবাসীর দীর্ঘদিনের বহুপ্রতিক্ষিত পৌরসভা নির্বাচন
অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে পৌরসভার জনগণের প্রত্যাশা নিয়ে নাগরিক কমিটির ব্যানারে তাদের দাবীর প্রেক্ষিতে স্বতন্ত্র
হিসেবে মেয়র পদে প্রার্থী হয়েছি। আমি পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্বে থাকাকালীন সর্বোচ্চ চেষ্ঠা করেছি এলাকার গরীব মানুষের পাশে থাকতে। তাদের বিপদে আপদে নিজেকে নিয়োজিত রাখতে সেই সাথে চেষ্ঠা করেছি এলাকার সর্বসাধারণের জন্য সুন্দর পরিচ্ছন্ন শহর ও নিরাপদ বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে ও সেবা নিশ্চিত কাজ করেছি। তাই আসন্ন নির্বাচনে পৌরসভার অবশিষ্ট উন্নয়ন এগিয়ে নেয়ার লক্ষ্যে নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র হিসেবে মেয়র পদে প্রার্থী হয়েছি।
তিনি ১১এপ্রিল ভোট বিপ্লবের মাধ্যমে জনগণের শতভাগ কাঙ্কিত সেবা নিশ্চিতে ও উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে সেবার আশ্রয়স্থল রূপদিতে সকলের কাছে দোয়া ও পৌরবাসীর সমর্থন কামনা করেন।##