August 9, 2026, 7:33 am
মরহুম আব্দুল বাকী স্মৃতি সংসদের উদ্যোগে গত ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে আইন কলেজ ছাত্রলীগ নেত্রী ও তরুণ সমাজ সেবক জেসমিন আক্তার জেসি’র পরিচালনায় জন্মদিনের কেক কাটা ও ১২নং সরাইপাড়া ওয়ার্ডের অন্তর্গত বারকোয়াটার ডায়মন্ড ক্লাব সংলগ্ন এলাকা সুবিধা বঞ্চিত ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাবেদ হোসেন, নাসরিন আক্তার, রুবেল হোসেন, রাফায়েত আরেফিন তারেক, শাকিল, সাকিব, ইমন প্রমুখ।