August 9, 2026, 8:38 am

পেকুয়ায় হামলায় পিতা-পুত্র আহত

পেকুয়ায় হামলায় পিতা-পুত্র আহত

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় পিতা-পুত্র জখম হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ মার্চ (বুধবার) সকাল ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বসতভিটার ভাগবাটোয়ারা নিয়ে ওই এলাকার মৃত ফয়েজ আহমদের পুত্র মো: ইব্রাহীম ও তার ছেলে আবু মুছা গংদের সাথে বিরোধ চলছিল। ওই সময়ে ইব্রাহীম গং নিজ বসতভিটার পথ দিয়ে মাটিয়াল দিয়ে বসতভিটার মাটি ভরাট করতে চাইলে আবু মুছাগং বাধা প্রদান করে। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইব্রাহীমের পুত্র আবু মুছা, আবু বক্কর, মৃত আবদুল জব্বারের পুত্র আবুল কাসেম গং দা, কিরিচ ও লোহার রড দিয়ে হামলা করে। হামলায় ইব্রাহীম (৮০) গুরুতর আহত হয়। এ সময় তার পুত্র আবু ছালেক (২৪) এগিয়ে আসলে তাকেও মারধর করে জখম করে। আহত ইব্রাহীম জানান, আমার ছেলেদের পাওনা বসতভিটা সকলকে সমবন্টন করে দিয়েছি। এর বাইরে অতিরিক্ত জায়গা দাবী করা অন্যায়। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com