August 9, 2026, 9:33 am

টইটং ইউপি নির্বাচনে সাবেক ছাত্রনেতা লিটনকে নিয়ে উন্নয়ন চান আ’লীগ

টইটং ইউপি নির্বাচনে সাবেক ছাত্রনেতা লিটনকে নিয়ে উন্নয়ন চান আ’লীগ

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় টইটং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হবেন সাবেক ছাত্রনেতা জুবাইদুল্লাহ লিটন। তারুণ্যের ওই নেতাকে ঘিরে টইটংয়ের ভোটারদের মধ্যে বেড়েছে আগ্রহ। এখন লিটনকে নিয়ে টইটংয়ের উন্নয়ন ঘটাতে চান ক্ষমতাসীন দল আ’লীগ। পেকুয়া উপজেলায় টইটং ইউপি নির্বাচনের তফশীল ঘোষনা হয়েছে। সারাদেশে ১ম ধাপের অনুষ্টিত ইউপি নির্বাচনে পেকুয়ায় একটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। ১১ এপ্রিল ভোট গ্রহনের দিনক্ষণ চুড়ান্ত হয়েছে। এ দিকে ইউপি নির্বাচনে টইটংয়ে ক্ষমতাসীন দল আ’লীগের প্রার্থী কে হচ্ছেন সেটি এখনো অমিমাংসিত রয়েছে। প্রার্থী চুড়ান্ত করতে সারা দেশে আ’লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেসনোট পৌছানো হয়েছে। সেখানে বলা হয়েছে প্রার্থী বাছাই করবেন তৃণমূল থেকে। ইউনিয়ন আ’লীগ প্রার্থীদের নাম প্যানেল সহকারে থানা ও জেলা আ’লীগ বরাবর প্রেরণ করবেন। জেলা আ’লীগ ওই তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠাবেন। এ দিকে টইটংয়ের প্রার্থী নিয়ে দু’একদিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্তে পৌছবে ক্ষমতাসীন দল। এরই মধ্যে জেলা আ’লীগ থেকে প্রার্থী চুড়ান্তকরনের জন্য টইটং ইউনিয়ন আ’লীগকে তাগিদও দেয়া হয়েছে। সুত্র জানিয়েছে, টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ৫/৬ জন রয়েছে। এরই মধ্যে প্রার্থীতা ঘোষনা করেছেন সাবেক ছাত্রনেতা জুবাইদুল্লাহ লিটন। সুত্র জানায়, জুবাইদুল্লাহ লিটন ছাত্রলীগ পেকুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ছিলেন। এর আগে ১৯৯৫-৯৭ সাল পর্যন্ত টইটং উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত টইটং ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ওই ইউনিয়নে ছাত্রলীগের সভাপতিও ছিলেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছাত্রলীগ পেকুয়া উপজেলার আহবায়ক কমিটির সদস্য ছিলেন। ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সাধারন সম্পাদক ছিলেন। ২০২০ সালে উপজেলার প্রাক্তন ছাত্রলীগ পরিষদের যুগ্ম আহবায়ক করা হয়েছে। তার সমগ্র পরিবার আওয়ামী রাজনীতির অনুসারী। জোট সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় আসামী হন। দীর্ঘ সময় কারাবরণ করেন। যে কোন জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের প্রার্থীকে জেতাতে মাঠে থাকতেন। আন্দোলন সংগ্রামেও আ’লীগের রাজনীতির জন্য তিনি থেকেছেন রাজপথে। যে কোন কঠিন মুহুর্তে তিনি আ’লীগের রাজনীতির জন্য নিয়েছেন চ্যালেঞ্জ। টইটংয়ের ক্ষমতাসীন দল আ’লীগের একটি বিশাল অংশ দাবী জানান, তারা এবার লিটনকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান। টইটংয়ের অসমাপ্ত উন্নয়ন সেই লিটনকে নিয়ে পরিসমাপ্তি ঘটাতে চান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com