August 9, 2026, 8:36 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে
৩ টি ড্রেজার ও ৫ টি শ্যালো মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্ধ করে পরে ধ্বংস করা হয়।
চকরিয়া উপজেলা প্রশাসন উদ্দ্যেগে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বুধবার (৩ মার্চ) উপজেলার বাটাখালী সেতু, সাহারবিল পরিষদের রেল সেতু এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানবীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩ টি ড্রেজার ও ৫ টি শ্যালো মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়। এছাড়া অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ডাম্পার কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়৷
প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।