August 9, 2026, 8:39 am
রিয়াজ উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিক মুহাম্মদ হাসেমের ছোট ভাই নজরুল ইসলাম (৪২) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছে। জটিল ক্যান্সার তার শরীর স্পর্শ করে। ওই মরণব্যাধি ক্রমশ তার শরীরে দ্রুত ছড়িয়ে পড়েছে। কয়েক বছর আগে এপিন্ডিসাইটিস ছিল। অস্ত্রোপাচার করে সেটি নিরাময় করা হয়। তবে কোন কোন চিকিৎসক বলেছেন, সেটি তার জন্য কাল ছিল। ভূল চিকিৎসায় তার শরীরে অন্য রোগের আক্রমণ তীব্রতর হয়। সার্জারীর পরেও তাকে নিরাময় হতে দেখা যায়নি। শরীরের যন্ত্রণা নিয়ে গিয়েছেন চিকিৎসকের কাছে। ওই চিকিৎসা দীর্ঘদিন চলমান থাকে। পরবর্তীতে তার শরীরে লিভার ক্যান্সার সনাক্ত হয়। উন্নত ও উচ্চতর পরীক্ষায় তার শরীরে লিভার ক্যান্সার হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়। ২ বছর আগে তার শরীরে একবার অস্ত্রোপাচার হয়…