August 9, 2026, 7:45 am

বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের উদ্যোগে চকরিয়া কেন্দ্রীয়

বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের উদ্যোগে চকরিয়া কেন্দ্রীয়

নিজস্ব প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের উদ্যোগে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি সাংবাদিক এম, রিদুয়ানুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক এম, জুনাইদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সালাম, প্রচার সম্পাদক মাস্টার আলা উদ্দিন প্রমূখ।

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।

পুষ্পমাল্য অর্পনের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার তফিকুল আলম, চকরিয়া থানার অফিসার ইনচার্য শাকের মোঃ যুবায়ের, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাবেক সভাপতি আব্দুল মজিদ, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসাংগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com