August 9, 2026, 9:34 am

ঠাকুরগাঁ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ক্যাম্পে আগুন দেওয়ায় গ্রেফতার-৭

ঠাকুরগাঁ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ক্যাম্পে আগুন দেওয়ায় গ্রেফতার-৭

মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়ানোর ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নরেন্দ্র নাথ বাদি হয়ে সদর থানায় মামলা ও ৭ জন গ্রেফতার।

পুলিশ জানায়, গত সোমবার মধ্যরাতে জেলা শহরের আর্টগ্যালারি এলাকায় নৌকার প্রার্থী আঞ্জুমান আরা বন্যার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে ভিত্তিতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ প্রার্থীর ক্যাম্প পুড়ানোর ঘটনা ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি অভিযোগে ভিত্তিতে আসামীদের দ্রুতই গ্রেফতার করা হবে

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com