August 9, 2026, 8:51 am
ফরহাদুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি:
আনোয়ারা উপজেলায় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন সমাজ কল্যাণ পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জমাকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।২৯ জানুয়ারি(শুক্রবার) বিকাল ৩টায় সংগঠনের কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন অনিকের সভাপতিত্বে,সাংগঠনিক সম্পাদক মোঃ তারেকুর রহমানের সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওসমান গণি সাগর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল উদ্দীন, এম.এ আজিজ,নুরুল ইসলাম,সাদ্দাম হোসেন,মোঃ সোহেল, মোঃ আবু বশর, মোঃ খোকন,হাফেজ মোঃ আনোয়ার এবং সংগঠনের উপদেষ্টা মনির হোসেন।এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।