August 9, 2026, 10:23 am

পেকুয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা; থানায় এজাহার

পেকুয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা; থানায় এজাহার

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় এক স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। ১৪ জানুয়ারী সকাল আনুমানিক সকাল ৯ টার দিকে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্রী তাহিয়া (১৫)কে স্কুলে যাওয়া আসার সময় প্রায় সময় ইভটিজিং নানা অপরাধ করে আসছিল একই এলাকার কিছু বখাটে ছেলে। এবিষয়ে তানিয়ার মা সাজেদা বেগম বাদী হয়ে একই দিনে পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহারে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে বিবাদী করা হয়। আসামিরা হলো-১। মিজানুর রহমান (২৫), পিতা-আবুল কাশেম; ২। আবুল কালাম (৩৫), পিতা-মৃত কামাল হোছন প্রকাশ বদ; ৩। আবুল হাশেম (৩৮) ও আবুল কাছিম, উভয় পিতা-কামাল হোছন, সর্ব সাং ৯নং ওয়ার্ড, টৈটং, পেকুয়া, কক্সবাজার।

এজাহারে উল্লেখ করা হয়, উপরোক্ত আসামিরা স্কুল ছাত্রী তাহিয়াকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নাজেহাল করে আসছে। ১৪ জানুয়ারি পথ রোধ করে তাকে ধরে শরীরের কাপড় টানা হেচড়া করে একটি সিএনজিতে তুলে অপহরণের চেষ্টা এবং শারীরিকভাবে আঘাত করে। এমন সময় তাহিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা ছুটে এলে বখাটেরা তাদেরকে মারধর করে পালিয়ে যায়। পরে বিবাদীরা ভিকটিমের পরিবারকে মোবাইলে হুমকি দিতে থাকে এবং বসবাস করতে দেবে না বলে জানিয়ে দেয়। পরে ভিকটিমকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি রেজিঃ নং -১৩০/১৩০ ও ১৩১/১৩১।

ভিকটিমের মা সাজেদা বেগম জানান, এজাহারে উল্লেখিত আসামীরা প্রায় সময় আমার মেয়েকে ইভটিজিং সহ নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। এমনকি ১৪ জানুয়ারি আমার মেয়েকে শারীরিকভাবে আঘাত করে সিএনজিতে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। বর্তমানে আমার মেয়ে চিকিৎসাধীন অাছে। এছাড়াও আসামীরা আমার আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। যার কারণে আমি নিজেই বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত এজাহার করেছি।

পেকুয়া থানার এসআই মিন্নাত আলী জানান, এবিষয়ে ভিকটিমের মা সাজেদা বেগম একটি এজাহার দায়ের করেন। যা তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com