August 9, 2026, 8:41 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় দুবৃর্ত্তের অতর্কিত হামলায় দুই স্কুল শিক্ষার্থী গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ জানুয়ারী (রবিবার) সকাল ৮ টার দিকে মগনামা ইউনিয়নের হারুনমাতবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের ১০ম শ্রেনীর ছাত্রী ও মগনামা হারুনমাতবরপাড়া গ্রামের নাজেম উদ্দিনের পুত্র আরফাতুল ইসলাম (১৪), তার বোন ৯ম শ্রেনীর ছাত্রী মোসাম্মৎ রিফাত (১৩)।
জানা যায়, স্কুলে যাওয়ার জন্য আরফাত ও তার রিফাত বাড়ি থেকে বের হয়েছিলেন। কিছু দিন যেতে না যেতেই পূর্ব শত্রæতার জের ধরে ওই এলাকার মৃত ওলা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, মহিউদ্দিনের পুত্র আবুল কালাম, শওকত আলম, সাজ্জাদ হোসেন গং দা, কিরিচ ও লোহার রড দিয়ে তাদের উপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী মৃত ওলা মিয়ার পুত্র নুরুন্নাহার, নাজেম উদ্দিনের স্ত্রী পাখি আক্তার জানান, দুবৃর্ত্তরা অতর্কিতভাবে এ হামলা চালায়। হামলায় আমার ছেলে আরফাত মুখমন্ডলে ও মেয়ের শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পেকুয়ায় হামলায় দুই স্কুল শিক্ষার্থী আহত