August 9, 2026, 9:38 am

পেকুয়ায় আগুনে পুঁড়ল ৪ টি বসতবাড়ি

পেকুয়ায় আগুনে পুঁড়ল ৪ টি বসতবাড়ি

পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় অগ্নিকান্ডে ৪ টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। ২ জানুয়ারী (শনিবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর সুন্দরীপাড়ায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে উত্তর সুন্দরীপাড়ার মৃত আবদু সাত্তারের পুত্র সিএনজি চালক বাবুলের বাড়িতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এ সময় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে বাবুলের বাড়িসহ তার অপর ৩ সহোদর সাইফুল, মো: ইলিয়াছ, ফোরকানের বাড়িসহ ৪ টি বাড়ি ভস্মীভূত হয়। পেকুয়ার সিভিল সার্ভিসকে অবহিত করা হয়। তবে ফায়ার সার্ভিস পৌছানোর আগে বাড়ি ৪ টি আগুনে পুঁড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী উত্তরসুন্দরীপাড়ার গাড়ী চালক আবু ছৈয়দসহ স্থানীয় আরো অনেকে জানান, সন্ধ্যার দিকে বাবুলের বাড়ি থেকে আগুনের সুত্রপাত ঘটে। তবে কোথায় থেকে আগুনের সুত্রপাত হয়েছে সেটি জানা যায়নি। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আগুনের লেলিহান শিখা ছিল তীব্র। মানুষ আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তবে বাড়ি ৪ টি টিনের ছাউনি হওয়ায় আগুন নিয়ন্ত্রন করা যায়নি। স্থানীয়রা জানান, নগদ টাকা, স্বর্ণালংকার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com