August 9, 2026, 8:36 am

মগনামায় গণতন্ত্রের বিজয় দিবসের সমাবেশে বক্তারা তৃণমূল কর্মীরা বাঁচলে আ’লীগ শক্তিশালী হবে

মগনামায় গণতন্ত্রের বিজয় দিবসের সমাবেশে বক্তারা তৃণমূল কর্মীরা বাঁচলে আ’লীগ শক্তিশালী হবে

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় মগনামায় গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, আ’লীগের প্রাণশক্তি হচ্ছে তৃণমূল। এ তৃণমূলকে বাচিয়ে না রাখলে আ’লীগ শক্তিশালী হবেনা। নেতাদের চেয়ে কর্মীরাই সবচেয়ে বেশী বিশ^স্ত ও আস্থাভাজন। তৃণমূল আ’লীগকে শক্তিশালী করতে হলে নেতাদের আরো অধিক উদার ও দায়িত্বশীল হতে হবে। নেত্রীর ঘোষনার বাস্তবায়ন থাকতে হবে। নেত্রী বলেছেন, অনুপ্রবেশকারীরা দলের জন্য ক্ষতিকর। তারা বসন্তের কোকিল। আ’লীগ ক্ষমতায় আছে বলে এরা আ’লীগের পিছুনে ছুটছে। নেত্রীর সমস্ত অর্জন কর্মীদের জন্য অথচ গুটিকয়েক স্বার্থান্বেষী মহলের কারনে এ অর্জন স্থবির থেকে যাচ্ছে। আমরা বলছি আ’লীগের নেতা-কর্মীদের উপর মামলা মোকদ্দমা কেন। এখনো বিনা কারনে কেন তৃণমূলের প্রাণশক্তি কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। গণতন্ত্রের জন্য আ’লীগের অবদান বাংলাদেশে অবিস্মরনীয়। সাম্প্রদায়িক শক্তি চেয়েছিল দেশকে অকার্যকর করে গণতন্ত্রকে স্তব্দ করতে। নেত্রীর বিচক্ষণ সিদ্ধান্তে আজকে আমরা গণতন্ত্রের সুফল পাচ্ছি। ৩০ ডিসেম্বর ক্ষমতাসীন দল আ’লীগ গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করেছে। সারাদেশের ন্যায় (বৃহস্পতিবার) ৩১ ডিসেম্বর উপজেলার মগনামা ইউনিয়নে ক্ষমতাসীন দল আ’লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করে। দক্ষিণ মগনামা কাজী বাজারে ওই দিন সন্ধ্যায় গণতন্ত্রের বিজয় দিবসের সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আ’লীগ সদস্য ও প্রয়াত সাবেক গভর্ণর এডভোকেট জহিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আ’লীগ নেত্রী সাবেক রাষ্ট্রদূত প্রয়াত ওসমান ছরওয়ার আলম চৌধুরীর মেয়ে নাজনীন ছরওয়ার কাবেরী, ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খাইরুল এনাম, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সাংবাদিক মুহাম্মদ হাসেম, ইউনিয়ন আ’লীগ সহসভাপতি নাজেম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ মগনামার সভাপতি সোলতান মাহমুদ রিপন চৌং। কৃষকলীগ নেতা বদিউল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক আশেক বিন জলিলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ নেতা, ওয়ার্ড আ’লীগ নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ দিকে সমাবেশকে সফল ও সার্থক করতে ওই দিন বিপুল পরিমাণ নেতা-কর্মী কাজী বাজারে জড়ো হন। প্রচন্ড শীতের মধ্যেও অত্যন্ত ধৈর্য্য ও মনোযোগ সহকারে নেতা-কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য শ্রবণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com