August 9, 2026, 9:50 am
বার্তা পরিবেশক:
পেকুয়ায় দুবৃর্ত্তদের অতর্কিত হামলায় ১ জন ছুরিকাহতসহ ২ জন আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টার দিকে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা সংলগ্ন দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর ইউনিয়নের সরকারীঘোনা গ্রামের নুরুল আজিম চৌধুরীর পুত্র আনোয়ারুল কাদের লিটন (২৯), মৃত দিদারুল ইসলাম চৌধুরীর পুত্র মাইনুল ইসলাম (৩১)। জানা যায়, পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার গেইট সংলগ্ন ৪ টি দোকান রয়েছে। ওই দোকান নিয়ে প্রবাসী নুুরুল আজিম চৌধুরী গং ও মৃত হাফেজ উদ্দিন গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর সুত্র ধরে ঘটনার সময় আনোয়ারুল কাদের লিটন নিজ বাড়ি থেকে ঘটনাস্থলে আলোকিত পাঠশালায় এসে বন্ধুদের সাথে রাস্তার পাশের্^ দাড়িয়ে কথা বলছিল। এ সময় মৃত হাফেজ উদ্দিনের পুত্র ইমতিয়াজ মোহাম্মদ নকিব প্রকাশ শাওন, তার মেয়ে নাহিদা আক্তারসহ বহিরাগত বেশ কয়েকজন দুবৃর্ত্ত ছুরি, দা, কিরিচ দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় লিটনকে বাঁচাতে মাইনুল ইসলাম এগিয়ে আসলে তাকেও হামলা করে আহত করে। আহত আনোয়ারুল কাদের লিটন জানান, উক্ত দোকান ঘরের জায়গা আমার পৈত্রিক সম্পত্তি। কিন্তু প্রতিপক্ষ হাফেজ গং আমার আত্মীয় হওয়ার সুবাধে ওই জায়গা জোরপূর্বক জবর দখলে রেখেছে। ওই জায়গা ছেড়ে দিতে বললেও তারা উল্টো আমাদেরকে হাকাবকা ও হুমকি ধমকি দিয়ে আসছিল। এমনকি ওই জায়গা ছেড়ে দিতে বললে চাঁদা দাবীসহ বিভিন্ন অজুহাত তুলে। তিনি আরো জানান, মৃত হাফেজের মেয়ে নাদিরার জাামাই ডিবি পুলিশের অফিসার পরিচয় দেয় এবং নানা ধরনের মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি ধমকি দিয়ে আসছে। তারা আমার নিকট থেকে নগদ ৭০ হাজার টাকা ও এমআই নোট সেভেন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পেকুয়া থানার এস,আই জসিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।