August 3, 2026, 6:35 pm

ঠাকুরগাঁও সাহিত্য ও সমাজ কল্যাণ সংসদ এর পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও সাহিত্য ও সমাজ কল্যাণ সংসদ এর পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ-

আজ ২৬/১২/২০২০ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার অন্যতম শিশু সামাজিক সংসদ “সাহিত্য ও সমাজ কল্যাণ সংসদ, ঠাকুরগাঁও ” কতৃক কেন্দ্রীয় কমিটি ও কালেক্টর উপ কমিটি এর যৌথ প্রচেষ্টা।

“মানুষ মানুষের জন্য “শিরোনামে”শীত বস্ত্র -২০২০ ইং” আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে কয়েক দফায় সম্পুর্ণ করা হয়।

প্রথমে ঠাকুরগাও সদর এর রাস্তার সমগ্র ভিক্ষুক, অসহায় গরিব রিক্সা চালকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

তারপর ঠাকুরগাঁও রেল স্টেশন এলাকায় পথ শিশু ও অসহায় মহিলা ও পুরুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

৩য় দফায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আসা বিভিন্ন অসহায় মানুষের নাম নেওয়া হলে তাদের বাড়ি বাড়ি গিয়ে (যেমনঃ কালীবাড়ি এলাকা,৫ নং বালিয়া ইউনিয়ন, ভূল্লী ঠাকুরগাও, হাজীপাড়া) তাদের হাতে শীত বস্ত্র বিতরণ করে আসেন কর্মীরা।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সন্মানিত উপদেষ্টা সদস্য লতিফ আল মতিন, উক্ত কর্মসূচীর আহবায়ক
তন্ময় মহন্ত, (সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কালেক্টর উপ কমিটির সভাপতি আদনান সমিন সহ শিশির, শাহিনুর, আরাফাত, মোনো, নিলয়, অপি
সহ কেন্দ্রীয় কমিটি ও কালেক্টর উপ কমিটির সদস্যগণ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো; জিহাদ ইসলাম ( সভাপতি, কেন্দ্রীয় কমিটি) ।

তিনি জানান ” যদি ঠাকুরগাঁও জেলায় এমন কোনো গ্রাম বা মহল্লা থাকে, যেইখানে শীত বস্ত্র তারা পায় না এবং তাদের অবস্থা খুব শোচনীয় , তাহলে তারা তাদের সর্বাত্তক চেষ্টা করবে।সেইখানে গিয়ে শীত বস্ত্র সহ বিভিন্ন সেবা মূলক কাজ করে দিয়ে আসবেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com