August 9, 2026, 7:45 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়া
চকরিয়া পৌরএলাকায় অটোরিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন চকরিয়া পৌরসভার উন্নয়নের রূপকার ও চকরিয়া পৌরসভার মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।
সোমবার ২১ ডিসেম্বর বিকেলে গ্রামীণ ব্যাংক সেন্টার ও সন্ধ্যায় থানা সেন্টার স্টেশনে প্রায় ২০০শ শীতার্ত রিক্সার ড্রাইভারদের মাঝে এই কম্বলগুলো বিতরণ করেন তিনি।
এসময় চকরিয়া পৌরসভার রুপকার মেয়র আলমগীর চৌধুরীর সঙ্গে ছিলেন পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতা-কর্মী।