August 9, 2026, 10:30 am

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কক্সবাজারে মতবিনিময়

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কক্সবাজারে মতবিনিময়

এম, রিদুয়ানুল হক, চকরিয়া

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম দক্ষিণ, বান্দরবান ও কক্সবাজার জেলার দায়িত্বশীলদের মতবিনিময় সভা ১৪ ডিসেম্বর বিকাল ৫ টায় চকরিয়া পৌরশহরের গ্রীনচিলি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর মো, মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম বিটুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মীর মো, সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাজী মো, ইলিয়াছ, কেন্দ্রীয় সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শহিদুল ইসলাম ফোরকান, বান্দরবান জেলা সভাপতি ও কেন্দ্রী শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক মো, শাহ নেওয়াজ, কক্সবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম, রিদুয়ানুল হক, চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব এম, জুনাইদ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জিয়াবুল হক, কক্সবাজার জেলা শাখার সহসভাপতি আব্দুল হামিদ, কক্সবাজার জেলা শাখার সদস্য এইচ এম রুহুল কাদের, এ এইচ এম আরিফুল মোস্তফা রাশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য নুর মোহাম্মদ, চকরিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক সাঈদী আকবর ফয়সাল, ক্রীড়া সম্পাদক ইসমাইল তুহিন, সদস্য ওয়াহিদুল হাসান রাহি, ওয়াকিব হাসান মাবুদ, সিরাজুল ইসলাম আজাদ, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা আজ নির্যাতিত, অবহেলিত ও আর্থিক সমস্যায় জর্জরিত। দিন রাত পরিশ্রম করে সমাজ ও দেশের সঠিক তথ্য তুলে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সাংবাদিকরা। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি দেশের প্রতিটি জেলায় কমিটি ঘোষণা করে আসছে এবং প্রায় শেষ পর্যায়ে। আদর্শবান ও কর্মরত সাংবাদিকদের নিয়ে কেন্দ্রীয় ও সাংবিধানিকভাবে কর্মকাণ্ড চালিয়ে আসছে এই সংগঠনটি। সংগঠনকে আরো গতিশীল করতে সম্প্রতি দেশের প্রতিটি জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় সেক্রেটারী বলেন, দেশের কর্মরত মিডিয়া কর্মীদের সুখে-দুঃখে সময় দিয়ে যাচ্ছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি। এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে আজ দেশের অন্যতম সাংবাদিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় কমিটি গঠন করে সংগঠনকে আরো গতিশীল করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com