August 9, 2026, 10:55 am

মৌলবাদকে আওয়ামীলীগ উসকে দিচ্ছে – মির্জা ফখরুল ইসলাম

মৌলবাদকে আওয়ামীলীগ উসকে দিচ্ছে – মির্জা ফখরুল ইসলাম

মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মৌলবাদের পেছনে যদি কারও হাত সেটা আওয়ামীলীগের হাত ।আওয়ামীলীগ মৌলবাদকে উসকে দিচ্ছে ।মৌলবাদের উত্থান হয়েছে আওয়ামীলীগের আমলে ।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও নিজেস্ব বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন,আমরা ধর্মীয় স্বাধীনতাকে বিশ্বাস করি আমরা ধর্মান্ধতাকে বিশ্বাস করিনা ,বিএনপি আছে অত্যান্ত শক্তিশালীভাবে আছে এবং গোটা বাংলাদেশে বিএনপি ছাড়া আর কিছুই নাই।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধরণ সম্পাক মির্জা ফয়সল আমীন ,জেলা বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফ সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com